News71.com
 Bangladesh
 01 Jun 16, 07:20 PM
 571           
 0
 01 Jun 16, 07:20 PM

'বরিশাল শিক্ষা বোর্ডের ফেলের ঘটনায় জড়িতদের শাস্তি দেওয়া হবে’।। শিক্ষামন্ত্রী নাহিদ

'বরিশাল শিক্ষা বোর্ডের ফেলের ঘটনায় জড়িতদের শাস্তি দেওয়া হবে’।। শিক্ষামন্ত্রী নাহিদ

নিউজ ডেস্কঃ গত মাসে প্রকাশিত এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে সংশোধিত ফলাফলে কৃতকার্য হওয়া ১ হাজার ১৪১ শিক্ষার্থীর ফেলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এতে বোর্ড বা সংশ্লিষ্ট কোনো শিক্ষক দোষী প্রমাণিত হলে তাদের বেতন কাটাসহ সাসপেন্ড করা হবে।

প্রসঙ্গত, গত ১১ মে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই দিন বরিশাল নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র সর্বজিৎ ঘোষ হৃদয় হিন্দুধর্ম বিষয়ে ফেল করার খবর পেয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় বোর্ড কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন। পরবর্তী সময়ে ত্রুটি ধরা পড়লে হিন্দুধর্ম বিষয়ের ‘খ’ সেটের নৈমিত্তিক উত্তরপত্র পুনর্মূল্যায়নে ১ হাজার ১৪১ শিক্ষার্থী ফেল থেকে পাস করে। ওই ফলাফলে মৃত হৃদয়ও জিপিএ ৫ পেয়ে পাস করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন