News71.com
 Bangladesh
 01 Jun 16, 07:21 PM
 665           
 0
 01 Jun 16, 07:21 PM

যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাহকসেবা বিঘ্নিত হওয়ায় এয়ারটেলের দুঃখ প্রকাশ।।  

যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাহকসেবা বিঘ্নিত হওয়ায় এয়ারটেলের দুঃখ প্রকাশ।।   

 

নিউজ ডেস্কঃ যান্ত্রিক গোলোযোগের কারণে দক্ষিণ ঢাকা ও নারায়ণগঞ্জের এয়ারটেল গ্রাহকরা সাময়িক নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ জন্য দুঃখ প্রকাশ করেছে মোবাইল অপারেটর কোম্পানি এয়ারটেল। এক বার্তায় এয়ারটেল কর্তপক্ষ জানায়, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের একটি প্রধান মোবাইল সুইচিং সেন্টার MSC09-এ আকস্মিক যান্ত্রিক গোলোযোগের কারণে দক্ষিণ ঢাকা ও নারায়ণগঞ্জের এয়ারটেল গ্রাহকরা সাময়িক নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বাংলাদেশের বাকি জায়গায় বর্তমানে এ ধরনের কোনো সমস্যা নেই।

বার্তায় আরও বলা হয়, এর সাথে বায়োমেট্রেক পুনঃনিবন্ধনের কোনো সম্পর্ক নেই। আকস্মিক এই ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’ এয়ারটেল টিম একাগ্রতা ও দ্রুততার সাথে এই সমস্যার নিরসনে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয় ওই বার্তায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন