
নিউজ ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে আজ দুপুরে জলে ডুবে জিম (২) নামের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আশরাফুল শেখের ছোট মেয়ে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, দুপুরে দামুকদিয়া গ্রামের রাজমিস্ত্রি আশরাফুলের বাড়ির পাশে শিশু জিম খেলা করছিল। একপর্যায়ে সেখানে থাকা একটি গর্তের ভিতর জলে পড়ে যায়। দুপুর ২টার দিকে তার লাশ গর্তের জলের উপর ভেসে ওঠে। পরিবারের লোকেরা টের পেয়ে তার লাশ উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন। শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম ঘটনার সত্যত্যা স্বীকার করেন।