News71.com
 Bangladesh
 01 Jun 16, 07:32 PM
 968           
 0
 01 Jun 16, 07:32 PM

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্য ।।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্য ।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাপের কামড়ে আব্দুল আউয়াল (১২) নামে আহত এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত স্কুল শিক্ষার্থী স্থানীয় ৭ নং ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম খান বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন ওই শিক্ষার্থী গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে সাপের কামড়ে আহত হয়। পরে তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন