News71.com
 Bangladesh
 01 Jun 16, 07:38 PM
 642           
 0
 01 Jun 16, 07:38 PM

চিকিৎসক ধর্মঘটে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ১৫ দিন ধরে চিকিৎসাসেবা বন্ধ।।

চিকিৎসক ধর্মঘটে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ১৫ দিন ধরে চিকিৎসাসেবা বন্ধ।।

নিউজ ডেস্কঃ দেশের স্বনামধন্য বেসরকারি হাসপাতাল বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা গত ১৫ দিন ধরে ধর্মঘট করায় সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে। বেতন-ভাতা বৃদ্ধি এবং অনিয়ম নিরসনের দাবিতে গত ১৬ মে থেকে এ ধর্মঘট পালন করছেন তারা। হাসপাতালের বহির্বিভাগের সেবা ছাড়াও ডেন্টাল কলেজের ক্লাসও বন্ধ রেখেছেন চিকিৎসকরা।

বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ফজলুল কাদের ধর্মঘটের বিষয়টি জানান। তিনি জানান, বেতন-ভাতা বৃদ্ধি এবং অনিয়ম নিরসনের দাবিতে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ রেখেছেন চিকিৎসকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন