News71.com
 Bangladesh
 01 Jun 16, 07:44 PM
 624           
 0
 01 Jun 16, 07:44 PM

কাজের গতিশীলতা আনতে দুই বিভাগে ভাগ করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে....

কাজের গতিশীলতা আনতে দুই বিভাগে ভাগ করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে....

নিউজ ডেস্কঃ প্রশাসনিক কাজে গতি আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুটি বিভাগে ভাগ করা হয়েছে। একটি জননিরাপত্তা বিভাগ এবং অন্যটি সুরক্ষা সেবা বিভাগ। এই দু’টি বিভাগে মোট ৪৯৩টি পদে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করবেন। কাজের চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের গতি বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দু’ভাগে বিভক্ত সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মণালয়ে পাঠিনো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিভাগ ভাগ করার পাশাপাশি এটা অর্থ বিভাগের সম্মতি গ্রহণসহ বিধিগত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি এবং প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে।

অনেক দিন ধরেই এ দুটি বিভাগ ভাগ করার কথা চলছিল। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চিঠি পাঠালো। এখন বিভাগ দুটি গঠন হওয়ার পর এই দু’বিভাগে দু’জন সচিব নিয়োগ দেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দু’বিভাগের মধ্যে জননিরাপত্তা বিভাগের অধীনে থাকবে- রাজনৈতিক ও আইসিটি, পুলিশ, আনসার ও সীমান্ত, আইন ও শৃঙ্খলা, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন বিভাগ।

সুরক্ষা সেবা বিভাগের অধীনে থাকবে- নিরাপত্তা ও এনটিএমসি (ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার), অগ্নি ও মাদকদ্রব্য, আইন ও শৃঙ্খলা, বহিরাগমন, কারা ও সমন্বয়, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন বিভাগ। জননিরাপত্তা বিভাগে ১৬৩টি পদ এবং সুরক্ষা সেবা বিভাগে ২৪৩ পদ সৃজন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন