News71.com
 Bangladesh
 01 Jun 16, 08:00 PM
 596           
 0
 01 Jun 16, 08:00 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি সফর বাংলাদেশের ও সৌদি আরবের সম্পর্ক নতুন মাত্রা পাবে......

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি সফর বাংলাদেশের ও সৌদি আরবের সম্পর্ক নতুন মাত্রা পাবে......

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, সারা বিশ্বের মুসলমানদের শীর্ষতম ধর্মীয় তীর্থস্থান সৌদি আরবের মক্কা ও মদিনা নগরী। এ দুটি নগরীতে অবস্থিত ইসলামি স্থাপনা যদি কোনো কারণে হুমকিতে পড়ে তা রক্ষায় বাংলাদেশ সৈন্য পাঠাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি সফর উপলক্ষে বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী। সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বে গঠিত ৩৪টি মুসলিম দেশের সামরিক জোটে বাংলাদেশের অবস্থান-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী উল্লিখিত মন্তব্য করেন।

এ সময় নব্বই দশকে তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নেতৃত্বে কুয়েত আক্রমণের উদাহরণ টেনে আবুল হাসান মাহমুদ আলী বলেন, এর আগেও আমরা সৌদি আরবে সেনা পাঠিয়েছি। কিন্তু সেটা যুদ্ধের জন্য নয়। যুদ্ধের কারণে পবিত্র মক্কা ও মদিনা নগরী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য সৈন্য পাঠানো হয়েছিল। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্যে পাঁচ দিনের দ্বিপাক্ষিক সফরে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি ওমরা হজ পালন করবেন ।

আগামী শুক্রবার (৩ জুন) দুপুরে একটি বিশেষ ফ্লাইটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সফরকালে সরকার ও বেসরকারি পর্যায়ের প্রতিনিধিদল থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ সে দেশের নেতৃত্বে আসার পর শেখ হাসিনার এটাই প্রথম সৌদি সফর। বাদশাহসহ সে দেশের উচ্চ পর্যায়ের সরকারি ও বেসরকারি ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আগামী ৭ জুন বাংলাদেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন