
নিউজ ডেস্কঃ রাজধানীর কারওয়ান বাজারের ফলের আড়ত থেকে ৮০ হাজার ক্ষতিকারক কেমিক্যালযুক্ত কলা জব্দ করেছেন র্যাজবের ভ্রাম্যমাণ আদালত। পরে কলাগুলোকে মাতুয়াইলের সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনে ধ্বংস করা হয়। আজ দুপুরে অনুষ্ঠিত এই অভিযান পরিচালনা করেন র্যাডব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন ও র্যানব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলম।
এক বিজ্ঞপ্তিতে র্যা ব সূত্র জানান, আড়ত ব্যবসায়ীরা মাত্রাতিরিক্তভাবে ক্ষতিকর রাসায়নিক উপাদান ইথোফেন ও অন্যান্য উপাদান দিয়ে দ্রবণ তৈরি করে তাতে কলা চুবিয়ে কিছু সময় রাখে। এরপর রাসায়নিক দ্রব্য দিয়ে এতে স্প্রে প্রদান করে যাতে কলাগুলো ২-১ দিনের মধ্যে পুরোপুরি হলুদ কালার ধারণ করে পেকে যায়। অথচ এ সমস্ত রাসায়নিক বোতলের গায়ে ‘ফল পাকানোর কাজে ব্যবহার করা যাবে না’ লেখা রয়েছে।
এই অভিযোগে ১০টি কলার আড়ত মালিক ও ব্যবসায়ীকে ১ মাস থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সময়ে আমের আড়তে ভ্রাম্যমাণ আদালতের বিশেষজ্ঞ দল পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি পায়নি।
অভিযানে বিএসটিআই এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।