News71.com
 Bangladesh
 02 Jun 16, 11:32 AM
 571           
 0
 02 Jun 16, 11:32 AM

কক্সবাজারে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ৫।।

কক্সবাজারে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ৫।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। আজ সকাল ৯টার দিকে কক্সবাজার শহরের লিংকরোড এলাকায় এ দূঘটনা ঘটেছে বলে জানাগেছে। স্থানীয় থানার ওসি জানান, চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার ৫জন আহত হন।

ওসি জানান, তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন নামের একজন আইনজীবী ও অজ্ঞাত আরেকজনকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন