News71.com
 Bangladesh
 02 Jun 16, 11:39 AM
 562           
 0
 02 Jun 16, 11:39 AM

মেহেরপুরের গাংনীতে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মীর আওয়ামিলীগে যোগদান।।

মেহেরপুরের গাংনীতে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মীর আওয়ামিলীগে যোগদান।।

নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হালিমের নেতৃত্বে গ্রামের শতাধিক বিএনপি ও জামায়াতের নেতা কর্মী আওয়ামিলীগে যোগদান করেছে। উপজেলার ধানখোলা ইউনিয়নের আয়োজনে ৭নং ওয়ার্ড আড়পাড়া গ্রাম আওয়ামিলীগের সহযোগিতায় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের হাতে হাত রেখে আওয়ামিলীগের পতাকাতলে যোগদান করেছেন তারা।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে আড়পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানখোলা ইউপি আওয়ামিলীগের সভাপতি আলী আজগরের সভাপতিত্বে আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রেজা সেন্টুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

এসময় জেলা আওয়ামিলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক ফজল, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন,যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা আওয়ামি মহিলা যুবলীগের সাধারণ সম্পাদিকা ফারহানা ইয়াসমীন পৌর আওয়ামিলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাহারবাটী ইউপি আওয়ামিলীগের সাধারণ সম্পাদক তৌহিদ মুর্শেদ অতুল, দানখোলা ইউপি আওয়ামিলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, ওয়াজ্জেল হোসেন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন