News71.com
 Bangladesh
 02 Jun 16, 11:40 AM
 666           
 0
 02 Jun 16, 11:40 AM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা।।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের লহালামারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সফিকুল ইসলাম লহলামারী গ্রামের সেকান্দার আলীর ছেলে।

শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সফিকুল ইসলাম রানীবাড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। লহলামারী-রানীবাড়ি চাঁদপুর এলাকায় ওঁৎ পেতে থাকা দ‍ুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সফিকুলের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন