News71.com
 Bangladesh
 02 Jun 16, 12:13 PM
 537           
 0
 02 Jun 16, 12:13 PM

বান্দরবানে লামায় ট্রাক উল্টে শিশুসহ নিহত দুই

বান্দরবানে লামায় ট্রাক উল্টে শিশুসহ নিহত দুই

নিউজ ডেস্ক: বান্দরবানের লামা উপজেলায় অবৈধ পাথর পরিবহণকারী ট্রাক উল্টে এক শিশুসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ছাড়াও এ দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও দুজন। গতকাল সন্ধ্যায় উপজেলার লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন , ফাসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা পাড়ার কামাল হোসেনের মেয়ে কাজল মনি(৬), ও চকরিয়া উপজেলার মানিকপুর ভিলেজার পাড়ার মৃত করম আলীর ছেলে মোক্তার আহমদ(৬০)। জানা গেছে, লামা থেকে অবৈধ পাথর নিয়ে চকরিয়াগামী একটি ট্রাক (নরসিংদী-ড ০২-০০৩৬) মিরিঞ্জা পর্যটন নামক স্থানে ঢালু পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গতিরোধ করতে না পেরে ট্রাকটি রাস্তার পাশের কামাল হোসেনের দোকানের ওপর দিয়ে গড়িয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় দোকানে অবস্থানরত দোকান মালিক ও তার পরিবারের সদস্য এবং ক্রেতারা দুর্ঘটনার কবলে পড়ে।

আহতদের চিকিৎসার জন্য চকরিয়া উপজেলার জমজম হাসপাতালে নেওয়া হয়েছে। লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ ও লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম দুর্ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেছেন। লামা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন