
নিউজ ডেস্ক: নেত্রকোনার ভারত সীমান্তবর্তী পাহাড়ী এলাকায় পতিত জমিতে বছরজুড়ে আবাদ হচ্ছে উচ্চ ফলনশীল বারি-১ ও টিয়া জাতের করলা। অসময়ে ফলন ও বাজারমূল্য ভালো হওয়ায় করলা চাষ করে লাভবান হচ্ছেন সেখানকার কৃষকরা ।
জেলার কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলার অনেক গ্রামে আবাদ হচ্ছে উচ্চফলনশীল এই করলা। প্রতি মণ এক হাজার টাকা হিসেবে এক টন করলা প্রায় নয় লাখ টাকায় বিক্রি করছেন কৃষক।
একজন কৃষক বলেন, এবার করলার ভাল ফলন হয়েছে। প্রথম দিকে প্রতিমণ করলা এক হাজার থেকে ১২০০ টাকায় বিক্রি করেছি। করলা চাষ করে আর্থিক সচ্ছলতা এনেছেন এ অঞ্চলের অনেক কৃষক। বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে এখানকার করলা।
নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিলাস চন্দ্র পাল জানান, বালাই দমনের জন্য কৃষকরা বিভিন্ন ধরনের কিটনাশক ব্যবহার করছেন। প্রয়োজনে কৃষি অফিস থেকে তাদের নানা রকম পরামর্শ দেওয়া হচ্ছে।
উৎপাদন খরচ বাদ দিয়ে প্রতি হেক্টরে কমপক্ষে আট লাখ টাকা আয় করছেন নেত্রকোনার কৃষকরা ।