News71.com
 Bangladesh
 02 Jun 16, 01:19 PM
 637           
 0
 02 Jun 16, 01:19 PM

টেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধারসহ আটক ১২...

টেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধারসহ আটক ১২...

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় সেন্টমার্টিন বঙ্গোপসাগর এলাকা থেকে একটি ট্রলারসহ ১২ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেরা চট্রগ্রাম গহিরা এলাকার বলে জানা যায়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. নাফিউর রহমান জানান, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন বঙ্গোপসাগরের ৪ কিলোমিটার উত্তর-দক্ষিণ এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ১২ মাঝিমাল্লাসহ একটি ট্রলার আটক করা হয়। তারা ইয়াবা পাচারের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এছাড়া, একইদিন বিকাল সাড়ে ৪ টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া নাফনদীর তীরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবা ও ট্রলারসহ জেলেদের টেকনাফ থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন