News71.com
 Bangladesh
 02 Jun 16, 01:26 PM
 535           
 0
 02 Jun 16, 01:26 PM

বাজেট নিয়ে অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামিকাল।।

বাজেট নিয়ে অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামিকাল।।

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামীকাল বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয় । বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামীকাল বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অর্থমন্ত্রী প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখবেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। অন্যদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আগামীকাল সকাল ১১টায় রাজধানীর লেকশোর হোটেলে বাজেট বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন