News71.com
 Bangladesh
 02 Jun 16, 03:22 PM
 552           
 0
 02 Jun 16, 03:22 PM

মানবিকতাকে প্রাধান্য দিয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবিকতাকে প্রাধান্য দিয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: শৃঙ্খলা ও মানবিকতাকে প্রাধান্য দিয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৪৮তম কারারক্ষী ও মহিলা কারারক্ষী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘কারাভ্যন্তরে থাকা জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কোনোরূপ সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’

প্রশিক্ষণে ১৭১ জন পুরুষ কারারক্ষী ও চারজন নারী কারারক্ষী অংশ গ্রহণ করেন । এ সময় মন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। পরে মন্ত্রী প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পাঁচজনকে পুরস্কার প্রদান করেন ।

অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনসহ কারা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন