News71.com
 Bangladesh
 02 Jun 16, 03:33 PM
 3538           
 0
 02 Jun 16, 03:33 PM

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ৬ ও ৭ জুন

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ৬ ও ৭ জুন

নিউজ ডেস্ক: একুশে আগস্টের গ্রেনেড হামলার পর অবিস্ফোরিত গ্রেনেড ধ্বংস করা হয়েছিলো আদালতের অনুমতি না নিয়েই । মামলার সাক্ষ্যে এই তথ্য জানিয়ে ওয়ান ইলেভেনের সময়কার তদন্ত কর্মকর্তা ফজলুল কবীর বলেছেন, আদালতের অনুমতি ছাড়া অবিস্ফোরিত গ্রেনেড ধ্বংস করা আইনসঙ্গত ছিলো না।

একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার ২২৪তম সাক্ষী সিআইডির সাবেক এএসপি ফজলুল কবীর। ওয়ান ইলেভেনের সময় তার তদন্তেই প্রথম মামলাটি সঠিক গতিপথ পায়। ওই তদন্তে বেরিয়ে আসে হামলার সঙ্গে সরাসরি হরকাতুল জিহাদের সংশ্লিষ্টতার কথা ।

এরপর মুফতি হান্নান, মাওলানা তাজউদ্দিনসহ আসামী করা হয় চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে। ফজলুল কবীর ২০০৭ সালে তদন্তের দায়িত্ব নিয়ে চার্জশিট দিয়েছিলেন পরের বছর। তদন্ত প্রক্রিয়ার খুঁটিনাটি নিয়ে আদালতে সাক্ষ্য দেয়া শুরু করেছেন সিআইডির সাবেক এই কর্মকর্তা।

মামলার পরবর্তী তারিখ ৬ ও ৭ জুন ঠিক করেছেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন। ওইদিন সাবেক তদন্ত কর্মকর্তা ফজলুল কবীর তার সাক্ষ্যের বাকি অংশ আদালতে পেশ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন