
নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নব-নির্বাচিত ১২ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শপথ নিয়েছেন। আজ সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. খলিলুর রহমান নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ৩১ মার্চ এ উপজেলার ১৪ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২টি ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়ে করা হয়েছে ।