News71.com
 Bangladesh
 02 Jun 16, 06:50 PM
 517           
 0
 02 Jun 16, 06:50 PM

যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ সর্বোচ্চ।।  

যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ সর্বোচ্চ।।   

 

নিউজ ডেস্কঃ নতুন ২০১৬-১৭ অর্থবছরের জন্য যোগাযোগ অবকাঠামো খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের বাজেটে এ খাতে  বরাদ্দ দেওয়া হয়েছে ২৮ হাজার ৫৫৪ কোটি টাকা।   আজ বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার জাতীয় বাজেটের প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গত অর্থবছরে (২০১৫-১৬) বাজেটের আকার ছিল দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। গতবারের চেয়ে এবার বাজেটের আকার বাড়ছে ১৪ দশমিক ৪২ শতাংশ বা ৪৫ হাজার ৫০৫ কোটি টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন