
নিউজ ডেস্কঃ শেয়ার হোল্ডারদের জন্য ২০১৫ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ব্যাংকের ৩৩ তম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।
ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন, লাভ-লোকসানের হিসাব এবং পরিচালনা পরিষদের প্রতিবেদন অনুমোদন করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নান এবং শরীআহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীনসহ দেশি-বিদেশি পরিচালক ও শেয়ারহোল্ডাররা এসময় উপস্থিত ছিলেন।
বর্র্ষিক সাধারণ সভায় একজন পরিচালক পুনর্নির্বাচিত ও একজন পরিচালক নির্বাচিত হন এবং তিনজন শেয়ারহোল্ডার পরিচালক ও আটজন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ অনুমোদন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।