
নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেটে শিশুদের ড্রয়িং বইয়ের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন। জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে তিনি এ প্রস্তাব করেছেন। আজ বিকেল ৩টা ৩৫ মিনিটে স্পিকারের অনুমতিক্রমে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ।
২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রতিবেদনে, প্রকাশনা শিল্পে চিলড্রেন পিকচার, ড্রয়িং কালারিং বইয়ের শুল্ক ৫ থেকে ১০ শতাংশ ধার্য করার প্রস্তাব করা হয়েছে।