News71.com
 Bangladesh
 02 Jun 16, 09:26 PM
 536           
 0
 02 Jun 16, 09:26 PM

এবার বাজেটে যেসব পণ্যের দাম কমবে-বাড়বে......

এবার বাজেটে যেসব পণ্যের দাম কমবে-বাড়বে......

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার ২০১৬-১৭ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী এ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণির ন্যূনতম করমুক্ত আয়ের সীমা গত অর্থবছরের মতো এবারও একই রাখা হয়েছে। সাধারণ করদাতাদের ক্ষেত্রে এই সীমা ২ লাখ ৫০ হাজার। নারী ও ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের তিন লাখ টাকা পর্যন্ত আয়করে মওকুফ করা হয়েছে ।

দাম বাড়বে যে সকল পন্যের ...

হাতে তৈরি বিড়ি, সিগারেট, তামাকজাত পণ্য, ওয়াশিং মেশিন, এসি, বাস ও লরির টায়ার, সুগন্ধি, বায়োমেট্রিক স্ক্যানার, ইউপিএস, আইপিএস, ট্রান্সফরমার, পাথর, রড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের আমদানি করা বই, কাগজ ও কাগজজাত পণ্য, হোটেল নির্মাণ যন্ত্রাংশ, সিম-রিম, আমদানি করা চাল, অপটিক্যাল ফাইবার ও মশা মারার ব্যাটসহ প্রভৃতি পণ্যের দাম বাড়ছে।

দাম কমবে যে সকল পন্যের....

দেশি মোটরসাইকেল তৈরির যন্ত্রাংশ, অগ্নিনির্বাপক যন্ত্রাংশ, স্ট্যাবিলাইজার, এলপিজি সিলিন্ডার, ওষুধশিল্পের কাঁচামাল, ভিডিও কনফারেন্স ডিভাইস, স্মার্ট কার্ডের যন্ত্রাংশ, সাইবার সিকিউরিটির যন্ত্রাংশ, বায়োগ্যাস ডাইজেস্টার, ফায়ার বোর্ড, কফি মেট, পেট্রোলিয়াম জেলি ও এলইডি ল্যাম্পের যন্ত্রাংশসহ প্রভৃতি পণ্যর দাম কমছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন