
নিউজ ডেস্ক: গাজীপুর নগরীর মীরের বাজারে থেকে বিকাশ কর্মীকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। আহত বিকাশ কর্মীর নাম আজমীর (২২)।
স্থানীয় লোকজন জানায়, ওই কর্মী মীরের বাজারের বিভিন্ন বিকাশ পয়েন্ট থেকে টাকা সংগ্রহ করছিলেন। এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাওয়ার সময় মোটরসাইকেলে চড়ে আসা তিন আরোহী ওই কর্মীকে গুলি করে। এ সময় বিকাশ কর্মী আজমীর রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তার সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা ভর্তি ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায় মোটর সাইকেল আরোহীরা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পুবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, ২ লাখ টাকা লুটের খবর পাওয়া গেছে। আহত বিকাশ কর্মীকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।