News71.com
 Bangladesh
 02 Jun 16, 09:34 PM
 668           
 0
 02 Jun 16, 09:34 PM

পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশকে সৌদি আরবের ১০০ মেট্রিক টন খেজুর উপহার

পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশকে সৌদি আরবের ১০০ মেট্রিক টন খেজুর উপহার

নিউজ ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকার বাংলাদেশকে ১০০ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ কামাল আজ সচিবালয়ে বাংলাদেশে সৌদি চার্জ দ্য এফেয়ার্স আল হাসান আলী আল হাজমীর কাছ থেকে এই খেজুর গ্রহণ করেন। মুসলিম ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে এ খেজুর বাংলাদেশী মুসলিম ভাইবোনদের দেয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সৌদি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি আশা প্রকাশ করেন, চলতি সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের ফলে দুদেশের সম্পর্ক আরো জোরদার হবে। মুসলিম ভ্রাতৃত্ববোধ ও বিশ্বশান্তি রক্ষা, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে দুদেশ একযোগে কাজ করবে বলেও সচিব আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সৌদি সরকারের প্রতিনিধি আব্দুল্লাহ আল সুআইয়ুব, ইব্রাহীম আল হামিদ, আব্দুল মালিক হিলাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অতিরিক্ত সচিব জাকির হোসেন আকন্দ উপস্থিত ছিলেন।

উপহার হিসেবে দেয়া এই খেজুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সূত্রে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন