News71.com
 Bangladesh
 02 Jun 16, 10:32 PM
 455           
 0
 02 Jun 16, 10:32 PM

এবারও পূর্বের মত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বহাল

এবারও পূর্বের মত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বহাল

নিউজ ডেস্ক: প্রস্তাবিত বাজেট বকৃত্তায় অপ্রদর্শিত অর্থ (কালো টাকা) বিনিয়োগ নিয়ে কোন দিকনির্দেশনা দেননি অর্থমন্ত্রী। ফলে বিগত সময়ের মতো আগামী অর্থবছরেও অপ্রদর্শিত অর্থ ১০ শতাংশ জরিমানা দিয়ে বৈধ করার সুযোগ বহাল থাকলো ।

বর্তমানে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হারে কর দেয়ার পর আরও ১০ শতাংশ জরিমানা দিতে হয়। এছাড়া এলাকাভেদে আবাসন খাতে বিনিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিমানে কর দিয়েও এ অর্থ বৈধ করা যায়। এটি এলাকাভেদে প্রতি বর্গমিটারে ৭শ’ টাকা থেকে শুরু করে ৭ হাজার টাকা পর্যন্ত। এর মধ্যে পৌরসভা এলাকায় ২শ’ বর্গমিটারের উপরে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে ৮শ’ টাকা, ২শ’ বর্গমিটারের নিচে ফ্ল্যাটের ক্ষেত্রে ৬ শ’ টাকা, সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে ২শ’ বর্গমিটারের উপরে ৬শ’ টাকা ও ২শ’ বর্গমিটারের নিচে ৪শ’ টাকা কর দিতে হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন