News71.com
 Bangladesh
 03 Jun 16, 12:19 AM
 644           
 0
 03 Jun 16, 12:19 AM

নকল পণ্য তৈরির দায়ে এশিয়ান কিরণ মালা প্রতিষ্ঠানের ৩ কর্মকর্তাকে আটক করল ডিবি...

নকল পণ্য তৈরির দায়ে এশিয়ান কিরণ মালা প্রতিষ্ঠানের ৩ কর্মকর্তাকে আটক করল ডিবি...

নিউজ ডেস্ক: নকল পণ্য তৈরির অভিযোগে এশিয়ান কিরণ মালা নামে এক প্রতিষ্ঠানের ৩ কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)। আটককৃতরা হলেন- এশিয়ান কিরণ মালার ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান, অ্যাডমিন শাখার ডিরেক্টর সালাউদ্দিন লিটন ও মামুনুর রহমান। আজ দুপুরে কাঁটাবন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।


এ প্রসঙ্গে ডিবির সহকারী কমিশনার রেজাউল করীম জানান, রিজন কিরণ মালা নামক একটি প্রতিষ্ঠানের পণ্য নকল করে এশিয়ান কিরণ মালা প্রতিষ্ঠানটি বিভিন্ন স্থানে তা বিক্রি করে আসছিলো। রিজন কিরন মালা প্রতিষ্ঠান থেকে লিখিত অভিযোগ পেয়ে তাদের আটক করা হয়েছে। রিজন কিরণ মালার পক্ষ থেকে জানানো হয়,তাদের প্রতিষ্ঠানের মূল পণ্য হলো রিজন হারবাল কোম্পানীর মেহেদী, কিরন রিজন মালা মেহেদী।

এই মেহেদী নকল করে এশিয়ান কিরণ মালা, সুন্দরী কিরণ মালাসহ বিভিন্ন নামে নকল পণ্য তৈরি করে বাজারজাত করছে কিছু অসাধু ব্যবসায়ী।এশিয়ান কিরণ মালা প্রতিষ্ঠানটিও আমাদের নাম ও পণ্য নকল করে তা বাজারজাত করে আসছিলো। তাদের কোন প্রধান কার্যালয় নেই ।

এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরো আগে রাজধানীর শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জড়িতরা আটক হওয়ায় এখন মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন