News71.com
 Bangladesh
 03 Jun 16, 11:01 AM
 450           
 0
 03 Jun 16, 11:01 AM

ঢাকা-বগুড়া মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৮

ঢাকা-বগুড়া মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৮

নিউজ ডেস্ক: বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ১৯ জন। আজ ভোর সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেরপুরের ধনকুন্ডি এলাকায় ঢাকা থেকে আসা একটি বাস এবং বগুড়া থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ৭ জন ও পরে হাসপাতালে আরও ১ জনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন