News71.com
 Bangladesh
 03 Jun 16, 12:11 PM
 598           
 0
 03 Jun 16, 12:11 PM

প্রস্তাবিত জলবায়ু ট্রাস্ট ফান্ডের জন্য বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্ধ

প্রস্তাবিত জলবায়ু ট্রাস্ট ফান্ডের জন্য বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্ধ

নিউজ ডেস্ক: আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত জলবায়ু ট্রাস্ট ফান্ডে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপন করা বাজেটে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।

বক্তৃতায় মন্ত্রী বলেন, ‘পরিবেশগত ভারসাম্য রক্ষায় আইনি কাঠামো যুগোপযোগীকরণ ও বাস্তবায়নের পাশাপাশি উন্নয়ন প্রকল্প গ্রহণের প্রাক্কালে এর পরিবেশগত মূল্যায়ন সম্পন্ন করছি। পরিবেশদূষণ রোধ, দূষণকারী শিল্পগুলোকে পরিবেশবান্ধব জায়গায় স্থানান্তর ও পরিবেশবান্ধব পণ্যে অর্থায়নে অব্যাহত রেখেছি বিভিন্ন কার্যক্রম। এসব কার্যক্রম আরো জোরদার করা হবে। এ ছাড়া টেকসই পরিবেশ সৃষ্টিতে নতুন বনায়ন, বনভূমি সংরক্ষণ, উপকূলজুড়ে সবুজ বেষ্টনী স্থাপন, সামাজিক বনায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, ইকো-ট্যুরিজম উন্নয়ন ইত্যাদি কার্যক্রম অব্যাহত থাকবে। পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষার জন্য নিজ সম্পদের ব্যবহারে আমরা কার্পণ্য করছি না এবং এ ক্ষেত্রে আমরা একটি বিশ্ব মডেলের মর্যাদা লাভ করেছি।’

তিনি আরও জানান, গত সাত বছরে এ উদ্দেশ্যে সরকার জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন