News71.com
 Bangladesh
 03 Jun 16, 12:14 PM
 536           
 0
 03 Jun 16, 12:14 PM

নিয়োগ পরীক্ষা বয়কট করে আন্দোলনরত নার্সদের বিক্ষোভ।।

নিয়োগ পরীক্ষা বয়কট করে আন্দোলনরত নার্সদের বিক্ষোভ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ কর্মকমিশন- বিপিএসসি আয়োজিত নিয়োগ পরীক্ষা বয়কট করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত নার্সরা। কর্মকমিশনের পরীক্ষা পদ্ধতি বাতিল করে ব্যাচ ভিত্তিক নিয়োগের দাবিতে আজ সকাল থেকে ঢাকানার্সিং কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। এর আগে যে কোনো মূল্যে নিয়োগ পরীক্ষা প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনরত নার্স নেতৃবৃন্দ।

আন্দোলন প্রসঙ্গে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিবফারুক হোসেন বলেন, স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নেওয়ার কথা দিয়ে কথা রাখেননি। আমাদের দাবি আদায় করতে হলে আজকের বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষা প্রতিহত করতে হবে। এদিকে নিয়োগ পরীক্ষা বাতিলে নার্সদের স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি সরিয়ে দেওয়ার সময় পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডার জের ধরে ১৪০০ নার্সের বিরুদ্ধে বুধবার রাতে ধানমণ্ডি থানায় মামলা দায়ের করেছে পুলিশ। এর মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- রুকসানা বেগম ও নয়ন কুমার।

গত বুধবারের পুলিশি হামলার পর থেকে দু’জন নার্স নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ বেসিক নার্সেস সোসাইটির সভাপতি রাজিব কুমার বিশ্বাস। তিনি জানান, অ্যাপোলো হাসপাতালের নার্স মমতাজ ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের সাদিয়া গত বুধবার রাত থেকে নিখোঁজ। এছাড়া আরও দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি লাগাতার ধর্মঘটের আহ্বান জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন