News71.com
 Bangladesh
 03 Jun 16, 12:36 PM
 502           
 0
 03 Jun 16, 12:36 PM

এলাকার উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিন ।। সাইদুল হক চুন্নু

এলাকার উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিন ।। সাইদুল হক চুন্নু

নিউজ ডেস্ক: পাবনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা এম সাইদুল হক চুন্নু পাবনার সাদুল্যাপুর ও চরতারাপুর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক দুটি জনসভায় চুন্নু এসব কথা বলেন।

পাবনা সদর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে আওয়ামী লীগ প্রার্থী আবদুর রইস খানের সমর্থনে এবং চরতারাপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী রবিউল হক টুটুলের সমর্থনে দাসপাড়া নতুন গোহাইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা দুটি অনুষ্ঠিত হয়।

সাইদুল হক চুন্নু বলেন, নৌকা মার্কায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়। আর মানুষ শান্তিতে থাকে। তিনি বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে সাদুল্যাপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবদুর রইস খান এবং চরতারাপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী রকিউল হক টুটুলকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন