News71.com
 Bangladesh
 03 Jun 16, 12:51 PM
 541           
 0
 03 Jun 16, 12:51 PM

বাজেট পাশের আগেই তা কার্যকরের উদ্যোগ এনবিআরের ।। জনগনের উপর চাপানো হচ্ছে বাড়তি খরচ....

বাজেট পাশের আগেই তা কার্যকরের উদ্যোগ এনবিআরের ।। জনগনের উপর চাপানো হচ্ছে বাড়তি খরচ....

নিউজ ডেস্ক: সংসদে বাজেট প্রস্তাবের দিন থেকেই কার্যকর হয়েছে মোবাইল ফোন ব্যবহারের ওপর বাড়তি খরচ। বৃহস্পতিবার রাতেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক এসআরও জারি করে টেলিকম কোম্পানিগুলোকে তা কার্যকরের নির্দেশনা দেয়। রাতেই ওই নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে মোবাইল অপারেটরগুলো।

গতকাল বৃহস্পতিবার ২০১৬-২০১৭ অর্থবছরে বাজেটে সিম বা রিমের মাধ্যমে সেবার উপর সম্পূরক শুল্ক ২ শতাংশ বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

টেলিকম অপারেটরদের পক্ষ থেকে গ্রাহককে কোনো নোটিশ দেওয়া না হলেও মোবাইল ফোনে কথা বলা, ডেটা এসএমএস, এমএমএস এবং সব ধরনের ভ্যালু অ্যাডেড সার্ভিসের জন্য বাড়তি খরচ দিতে হচ্ছে বলে জানা গেছে।

গ্রাহক আগে যেখানে ১০০ টাকা খরচের পর ১৫ টাকা ভ্যাট দিতেন এখন এ ১১৫ টাকার ওপর গ্রাহককে আরও ৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হবে। ফলে গ্রাহকে আরও ৫ দশমিক ৭৫ টাকা বেশি খরচ করতে হবে। সঙ্গে ১ শতাংশ সারচার্জ যুক্ত হয়ে একশ টাকার সেবায় গ্রাহককে গুনতে হবে ১২১ দশমিক ৭৫ টাকা।

অর্থমন্ত্রী সংসদে জানান, গত বাজেটে মোবাইল সিম ট্যাক্স ব্যাপক হারে কমানো হয়েছে। এ কারণে মোবাইল সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার উপর বিদ্যমান তিন শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করে পাঁচ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি। এই সেক্টরে রাজস্ব আয়ের পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন