News71.com
 Bangladesh
 03 Jun 16, 06:31 PM
 469           
 0
 03 Jun 16, 06:31 PM

বাকেরগঞ্জে গোডাউন ব্রীজ ভেঙে পড়ায় দুর্ভোগে পরেছে হাজারো মানুষ ।।

বাকেরগঞ্জে গোডাউন ব্রীজ ভেঙে পড়ায় দুর্ভোগে পরেছে হাজারো মানুষ ।।

নিউজ ডেস্কঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী বাজার সংলগ্ন গোডাউন ব্রীজ আজ দুপুরে বলগেটের ধাক্কায় পেড়েছে। এতে ওই খাল দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। তাছাড়া ব্রীজ ভেঙ্গে পড়ায় খালের ২ প্রান্তের কবাই ও নলুয়ার হাজার হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে ।

বাকেরগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান জানান, বালুবাহী একটি বলগেটের ইঞ্জিন নষ্ট হওয়ায় সেটি ভাসতে ভাসতে ব্রীজের মাঝখানের পিলারে এসে আঘাত হানে। এতে ব্রীজের মাঝের অংশ ভেঙ্গে বলগেটের উপর পড়ে। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও দুর্ঘটনা কবলিত বলগেটটি পুলিশ আটক করেছে।

পাশাপাশি বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। কলসকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মনু তালুকদার জানান, গোডাউন ব্রীজ নামে পরিচিত জনগুরুত্বপূর্ণ এই ব্রীজটি ভেঙ্গে পড়ায় বাকেরগঞ্জের পূর্ব এবং পশ্চিম অংশের মানুষের চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে ।

উপজেলার কবাই ও নলুয়ার হাজার হাজার মানুষের প্রতিদিনের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এটি। তাই ব্রীজটি ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দ্রুততম সময়ের মধ্যে ব্রীজটি মেরামত কিংবা পুনর্নির্মাণ না করা হলে বাকেরগঞ্জের সর্ব বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র কলসকাঠী বাজারে ব্যবসা বাণিজ্যে ধস নামতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তাছাড়া স্থানীয়দের নিত্য প্রয়োজনীয় অনেক কাজও ব্যাহত হবে বলে আশংকা করেন ইউপি চেয়ারম্যান মনু তালুকদার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন