
নিউজ ডেস্ক: মাছের ট্রলারে ডাকাতির প্রস্তুতিকালে ২টি বিদেশি অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে র্যাব-৬। শুক্রবার সকালে র্যাব-৬ সদর দফতরে সংবাদ সম্মলেন করে এই তথ্য জানায় র্যাব-৬ পরিচালক খন্দকার রফকিুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা ২টি মোটরসাইকেলে করে বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে দ্বীপাবরন পাড়া খেয়া ঘাটে অবস্থান করছিল।
এই সময় গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৬ একটি দল তাদের আটক করে। তাদের দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি রিভলবার, ১১ রাউন্ড গুলি, দেশি চাকু, ছোরা উদ্ধার করা হয়। আটকরা হল শেখ এমদাদুল হক, আশরাফ শেখ, ওসিকর রহমান ওসিক, বাবি ব্যাপারী, ও মোজ্জাফফর হোসেন। এই সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ২টি জব্দ করে র্যাব।