
নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড় থেকে দুই হাজার পিস ইয়াবাসহ মমতাজ বেগম নামে এক নারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে অলংকারের বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মমতাজ বেগম বাঁশখালী উপজেলার গুণাগরি এলাকার মৃত ফোরকান আহমেদের স্ত্রী। তিনি নগরীর পাহাড়তলী থানার স্টিলমিল এলাকার নারিকেল তলা এলাকায় থাকেন।
পাহাড়তলী থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মমতাজ বেগমকে বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে আটক করা হয়েছে। তার ভ্যানটি ব্যাগের ভেতর থেকে বিশেষ কৌশলে লুকোনো দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দাযের করা হয়েছে।’