News71.com
 Bangladesh
 03 Jun 16, 07:13 PM
 502           
 0
 03 Jun 16, 07:13 PM

প্রধানমন্ত্রী পুত্র জয়কে নিয়ে বিবিসির প্রতিবেদন বানোয়াট।। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল

প্রধানমন্ত্রী পুত্র জয়কে নিয়ে বিবিসির প্রতিবেদন বানোয়াট।। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে করা বিবিসি বাংলার প্রতিবেদন সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছেন ।

আজ দুপুরে রাজধানীর মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সম্প্রতি ইসরাইলের রাজনীতিক মেন্দি এন সাফাদির সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়েছে বলে খবর প্রকাশ করে। তবে এ খবরকে অসত্য বলে দাবি করেছেন জয়।

জয়ের সঙ্গে বৈঠকের খবরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলেন, ‘একটা বহুল প্রচলিত মিডিয়া (বিবিসি), আমাদের বাংলাদেশের মানুষ বিবিসিকে যখন সব সময়ই বিশ্বাস করে, বিবিসির খবর শোনার জন্য উদগ্রীব থাকে, এ ধরনের মিডিয়ার মাধ্যমে, এ ধরনের অপপ্রচারটা আমরা আশা করিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন