News71.com
 Bangladesh
 03 Jun 16, 09:40 PM
 530           
 0
 03 Jun 16, 09:40 PM

বিদ্যৎ সাশ্রয়ী এলইডি বাল্বের মূল্য কমবে....

বিদ্যৎ সাশ্রয়ী এলইডি বাল্বের মূল্য কমবে....

নিউজ ডেস্ক: ২০১৬-১৭ অর্থবছরে এলইডি বাল্বের ওপর সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রস্তাব গৃহীত হলে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্বের মূল্য হবে বর্তমান মূল্যের অর্ধেক। দেশের সর্ববৃহৎ বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যেসব পণ্যের ক্ষেত্রে সম্পূরক শুল্ক হ্রাস করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন সেই চার্টের (ক) অংশের ১৪ নম্বর সারিতে বলা হয়েছে, এলইডি বাতি আমদানির ক্ষেত্রে ভ্যাট নিবন্ধিত এলইডি বাতি উৎপাদনকারী কারখানাগুলো আগে ৪৫ শতাংশ হারে সম্পূরক শুল্ক দিত।

বর্তমান বাজেটে অর্থমন্ত্রী এই খাতে শূন্য শতাংশ সম্পূরক শুল্ক (এসডি) করার প্রস্তাব দিয়েছেন। ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক হ্রাস পেলে বাল্বের মূল্য অর্ধেকে নেমে আসতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন