News71.com
 Bangladesh
 04 Jun 16, 12:44 AM
 502           
 0
 04 Jun 16, 12:44 AM

দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের অনুপ্রাণিত করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের অনুপ্রাণিত করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

নিউজ ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুর্যোগের সময় যারা কাজ করবে, তাদের সার্টিফিকেট দেওয়া হবে। দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাকরির ব্যবস্থা করা হবে। আজ শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ‘প্রথম জাতীয় ডিজাস্টার রেসপন্স স্কাউটস ক্যাম্প ২০১৬’–এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ‘আগে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে পাঁচ-ছয় দিন আগে জানা সম্ভব হতো না। এখন দুর্যোগের তিন-চার দিন আগেই তা জানা সম্ভব । দুর্যোগ মোকাবিলায় যাতে ৪৮ ঘণ্টা আগে প্রস্তুত থাকতে পারেন, সে ব্যাপারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’

প্রথম জাতীয় ডিজাস্টার রেসপন্স স্কাউট ক্যাম্পটি আগামী রোববার পর্যন্ত চলবে। তিন দিনব্যাপী প্রথম জাতীয় ডিজাস্টার রেসপন্স স্কাউটস ক্যাম্পে বাংলাদেশের সব উপকূলীয় জেলা ও মেট্রোপলিটন শহরের ডিজাস্টার রেসপন্স টিমের প্রায় ৩৩০ জন প্রশিক্ষিত রোভার স্কাউটস এবং স্কাউটসরা অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন) এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, স্কাউটসের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবদুল করিম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন