News71.com
 Bangladesh
 04 Jun 16, 11:17 AM
 506           
 0
 04 Jun 16, 11:17 AM

সারাদেশে আজ শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে ....

সারাদেশে আজ শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে ....

নিউজ ডেস্ক: ষষ্ঠ ও শেষ ধাপে আজ শনিবার সকাল আটটা থেকে ৬৯৮টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে । শেষ ধাপের নির্বাচনে ৬৯৮টি ইউপির মধ্যে ২৪টি ইউপির চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে। চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদের সব কয়টিতে মাত্র একজন করে প্রার্থী আছেন।

গত ২২ মার্চ থেকে ইউপি নির্বাচন শুরু হয়। এখন পর্যন্ত পাঁচ ধাপে ৩ হাজার ৩৮৬টি ইউপিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে । নির্বাচন কমিশন (ইসি) বলছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির অনুরোধ জানিয়ে দফায় দফায় চিঠি দেওয়া হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন না। সর্বশেষ গতকাল সহিংসতা ও প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন