
নিউজ ডেস্কঃ নগরীর শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে জাতীয় শিশু-কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার চট্টগ্রাম মহানগর শাখা।রেজিস্ট্রেশনের জন্য ২ কপি করে পাসপোর্ট সাইজ ছবি, প্রবেশপত্র ও ট্রান্সক্রিপটের ফটোকপি নিয়ে মিমি সুপার মার্কেটের ৪র্থ তলায় ওয়ান লিংক কম্পিউটার প্রতিষ্ঠানে যোগাযোগ করার জন্য সংগঠনের আহবায়কের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ সময় ৮ জুন। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারবেন -০১৯১৪৩৬৩৫৩৪ ও ০১৯৮২০৬৬০৩০ মোবাইল নাম্বারে।