News71.com
 Bangladesh
 04 Jun 16, 12:37 PM
 608           
 0
 04 Jun 16, 12:37 PM

হাত-পায়ের রগকাটা লাশ উদ্ধার......

হাত-পায়ের রগকাটা লাশ উদ্ধার......

নিউজ ডেস্ক : নরসিংদীতে আলী হোসেন নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর হাতে পায়ের রগ কাটা ছিল। আজ শনিবার সকাল আটটার দিকে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের উত্তর বাঘহাটায় একটি দোকানের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। এলাকাবাসীর ভাষ্য, আলী হোসেন শীলমান্দি এলাকার বাসিন্দা ও অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ জানায়, আজ সকালে উত্তর বাঘহাটা এলাকায় একটি দোকানের পেছনে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর খবর পেয়ে সকাল সাড়ে আটটায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সকাল পৌনে নয়টায় নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, লাশের গলায় গামছা প্যাঁচানো ছিল। আর হাত-পায়ের রগ কাটা ছিল। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাঁকে হত্যা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন