
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা। এর ওজন প্রায় ৮০০ গ্রাম। উদ্ধারকৃত এ স্বর্ণের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা ।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, আজ ভোর ৫টা ২৫ মিনিটে বিমানের বিজি০৮৭ ফ্লাইটটি মালয়েশিয়া থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। গোপন সূত্রের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রী কুমিল্লার মো. কামালের কাছ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা সংস্থা ।