News71.com
 Bangladesh
 04 Jun 16, 12:43 PM
 548           
 0
 04 Jun 16, 12:43 PM

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২ আহত ১

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২ আহত ১

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে কাভার্ড ভ্যানের চাপায় ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকাল ৭টায় ইউনিয়নের দরিকান্দী বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে । নিহতরা হলেন তানিয়া ও তার ভাই সানি হোসেন এরা সনমান্দি ইউনিয়নের ভিত্তিকান্দি এলাকার হেনা বেগমের সন্তান ।

এদিকে একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের মা হেনা বেগম। তাকে উদ্ধার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়টি জানিয়েছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ।

স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে কুমিল্লা থেকে ঢাকাগামী তেতুলবোঝাই একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওইসময় রাস্তা পারাপার হচ্ছিলো তানিয়া, সানি ও তাদের মা হেনা। এ সময় ভ্যানের চাপায় ঘটনাস্থলে ভাই-বোনের মৃত্যু হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন