News71.com
 Bangladesh
 04 Jun 16, 12:57 PM
 551           
 0
 04 Jun 16, 12:57 PM

কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর সিলেট থেকে ঢাকা-চট্টগ্রামে রেল যোগাযোগ স্বাভাবিক ।।

কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর সিলেট থেকে ঢাকা-চট্টগ্রামে রেল যোগাযোগ স্বাভাবিক ।।

নিউজ ডেস্কঃ কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রানকিচড় এলাকায় ডেবে যাওয়া রেলসেতুটি মেরামত শেষে রেল যোগাযোগ স্বাভাবিক হয় ।

এর আগে ভোরে পাহাড়ি ঢলে ওই সেতুটি ডেবে গেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ২টি ট্রেন পথে আটকা পড়ে। শ্রীমঙ্গল রেলওয়ের ঊর্ধ্বতন প্রকৌশলী আলী আজম জানান, সেতুটি মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন