
নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে বিআরটিসির ৪৫০টি ঈদ সেবা বাস চালু করা হবে। একই সঙ্গে নিয়মিত রুটগুলোতে বিআরটিসির ৫৫০টি বাস চলাচল করবে।আজ দুপুরে বিআরটিসির জোয়ার সাহারা বাস ডিপোতে শ্রমিক কর্মচারীদের সঙ্গে মতবিনময় সভায় তিনি এ ঘোষণা দেন ।