News71.com
 Bangladesh
 04 Jun 16, 01:10 PM
 512           
 0
 04 Jun 16, 01:10 PM

রাজধানীতে আন্তজেলা ডাকাত দলের চার সদস্য আটক

রাজধানীতে আন্তজেলা ডাকাত দলের চার সদস্য আটক

নিউজ ডেস্ক: ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধতথ্য পূর্ব বিভাগ। শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান জানান, তাদের নামে মতিঝিল থানায় নিয়মিত মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ডাকাত সদস্যরা হলেন মো. হিরা, মো. কাঞ্চন, আলী হোসেন ও রফিকুল ইসলাম। এ সময় তাদের কাছে থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ডিএমপি পুলিশের পোশাক, ৩ জোড়া হ্যান্ডকাফ, লাঠি ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

মাসুদুর রহমান আরও জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় তারা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য পূর্ব বিভাগের উপকমিশনার মো. মাহবুব আলমের নির্দেশনায় অতিরিক্ত উপকমিশনার মো. আসাদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধায়নে মতিঝিল জোনাল টিমের অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন