News71.com
 Bangladesh
 04 Jun 16, 01:20 PM
 535           
 0
 04 Jun 16, 01:20 PM

সন্ত্রাসীদের হামলায় যশোরেরে শার্শায় আওয়ামিলীগ প্রার্থীর গাড়ি ভাঙচুর ।।

সন্ত্রাসীদের হামলায় যশোরেরে শার্শায় আওয়ামিলীগ প্রার্থীর গাড়ি ভাঙচুর ।।

নিউজ ডেস্কঃ যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাসান ফিরোজ আহমেদ। এ সময় তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে ।

এদিকে চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে উত্তেজনা শুরু হলে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ সকাল সাড়ে ৯টার দিকে কায়বা ইউনিয়নের রুদ্রপুর সরকারি বিদ্যালয় কেন্দ্রে যান ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ফিরোজ আহমেদ। এ সময় কয়েকজন তাঁর গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির সামনের ও পেছনের কাচ ভেঙে যায়। পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান জানিয়েছেন, রুদ্রপুর কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। তবে এটি বড় কোনো ঘটনা নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন