
নিউজ ডেস্ক: রাজধানীতে টানা ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৫১ পিস ইয়াবা, ৫১ বোতল ফেনসিডিল, ৫০০ গ্রাম গাঁজা, ২০৫ গ্রাম হেরোইন ও ৫১ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় বিভিন্ন থানার পুলিশ।
আজ শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটান পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান এসব তথ্য জানিয়েছেন। ওই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।