News71.com
 Bangladesh
 04 Jun 16, 07:18 PM
 536           
 0
 04 Jun 16, 07:18 PM

সুনামগঞ্জে অতিবর্ষণে বাদামের উৎপাদন ব্যাহত, কৃষকের মাথায় হাত

সুনামগঞ্জে অতিবর্ষণে বাদামের উৎপাদন ব্যাহত, কৃষকের মাথায় হাত

নিউজ ডেস্ক: সুনামগঞ্জে অতি বর্ষণে বাদাম উৎপাদন ব্যাহত হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে গতবারের তুলনায় এ বছর আবাদ উৎপাদন আরও কমবে। আর এ কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক। সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় পতিত জমিতে চার দশক আগে থেকে শুরু হয় বাদাম চাষ। অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভজনক হওয়ায় বাদাম চাষে আগ্রহও বারে কৃষকের। এ বছর সবচেয়ে বেশি বাদামের আবাদ হয়েছে জামালগঞ্জ, দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলায়।

বাদাম চাষীরা বলছেন, গতবছরের মতো এবারও বৃষ্টির কারণে বাদামের আবাদ কম হয়েছে। তবে চাষীরা আর্থিক সহায়তা পেলে উন্নতজাতের বাদাম চাষ করা সম্ভব বলে জানিয়েছেন তারা। এ বছর সুনামগঞ্জে ১৩শ’ ৫০ হেক্টর জমিতে দু’হাজার সাত মেট্রিক টন বাদাম উৎপাদনের কথা জানিয়েছে কৃষি বিভাগ।

সুনামগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহেদুল হক বলেন, ইতিমধ্যে চাষীদের কাছ থেকে বাদাম সংগ্রহ করা শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন