News71.com
 Bangladesh
 04 Jun 16, 07:24 PM
 602           
 0
 04 Jun 16, 07:24 PM

৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে ।। প্রধান নির্বাচন কমিশনার

৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে ।। প্রধান নির্বাচন কমিশনার

নিউজ ডেস্কঃ ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। আজ বিকেলে নির্বাচন পরিস্থিতি নিয়ে ইসি সম্মেলন কক্ষে এ কথা বলেন তিনি ।

তিনি বলেন, সামগ্রিকভাবে পরিস্থিতি উন্নতি হয়েছে। নির্বাচনে সহিংসতা এবং অনিয়ম প্রতিরোধে সমাজে সংস্কার আনতে হবে। এজন্য সামাজিক দায়িত্বও আছে। আমরা সব ধাপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। তাই ৬ষ্ঠ ধাপের আগের রাতে সিল মারার ঘটনা একদমই ঘটেনি ।

সিইসি আরও বলেন, আমাদের নিয়োজিত ম্যাজিস্ট্রেটরা আচরণ বিধিভঙ্গের দায়ে ৫০০ জনকে ১২ লাখ ৮৫ হাজার ৯শ টাকা জরিমানা করেছেন। আমরা পুলিশ সুপার (এসপি) ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ভোট গ্রহণ কর্মকর্তাদের বরখাস্ত করেছি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন