News71.com
 Bangladesh
 04 Jun 16, 07:41 PM
 508           
 0
 04 Jun 16, 07:41 PM

টাকার অভাবে ঝরে পড়ছে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা ।। যুগ্মসচিব

টাকার অভাবে ঝরে পড়ছে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা ।। যুগ্মসচিব

নিউজ ডেস্কঃ সবার জন্য শিক্ষা উন্মুক্ত করতে হবে। অনেক সময় টাকার অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যা আমাদের জন্য অভিশাপ। দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা ঝরে পড়ছে টাকার অভাবে। অনেক কলেজের শিক্ষকরা এসব বিষয় আমলে নেয় না। তবে বিষয়টি আমলে নেওয়া খুবই জরুরি। আজ এক সেমিনারে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মো. আমিনুল ইসলাম খান ।

বরিশাল সরকারী বিএম কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর স.ম. ইমানুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর শচীন রায়, বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এমএ কাইউম উদ্দিন আহম্মেদ প্রমূখ। সরকারী বিএম কলেজের আয়োজনে সেমিনারে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন